দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাপায় মজিরণ বেওয়া (৮২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিরণ বেওয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত লাটু বক্স সরদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিরণ বেওয়া বাড়ির পাশের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। তবে রামেক হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তাঁর মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/